1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সারিয়াকান্দিতে বছরের প্রথম দিনে বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ, পড়াশোনায় মনোযোগী শিক্ষার্থীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যু বরণ করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তবর্তী সরকার। ২০২৬ সালের ১লা জানুয়ারী বৃহস্পতিবার ছিল শোকের দিন। যার ফলে বিদ্যালয় গুলোতে শোক প্রকাশের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পাঠ্যবই বিতরণ না করে সাধারণ ভাবে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার পর পৃথক পৃথক সময়ে সরেজমিনে উপজেলার মথুরাপাড়া বি.কে. উচ্চ বিদ্যালয় এবং নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এমনটি দেখা যায়। বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই হাতে পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি ও উচ্ছ্বসিত। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানান, আমরা অনেক আনন্দিত। তবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। মথুরাপাড়া বি.কে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ রিপন বলেন, বছরের প্রথম দিনে সরকারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়েছি। এতে শিক্ষার্থীরা অনেক আনন্দিত। এবং লেখাপড়ার প্রতি শিক্ষার্থীরা মনোযোগী হবে বলে আমি আশা রাখছি। পড়াশোনার মান আরও উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। সাবেক তিন বারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করায় এ বছর আমরা উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করতে পারিনি। অতি সাধারণ ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়েছি। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনায় অনেক মনোযোগী হবে। নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন মিয়া বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নানা বিষয়ে সুপরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.