1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কলম ধরলেই মৃত্যু-হুমকি!

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

দিরাই–শাল্লা মহাসড়কের চলমান উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ করায় এক সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগকারী কামরুল হাসান মিঠু (২৭) দৈনিক বাংলার প্রতিচ্ছবি অনলাইন পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি এবং সংগ্রাম (সিলেট) ও D-24 TV-এর রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি দিরাই পৌরসভার আনোয়ারপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টায় দিরাই প্রেসক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে অবস্থানকালে ছাত্রদল নেতা তানভীর আহমদ (সদস্য সচিব, দিরাই উপজেলা ছাত্রদল) ও মাহমুদুল হাসান জয় (যুগ্ম আহ্বায়ক, দিরাই সরকারি কলেজ ছাত্রদল) সাংবাদিক মিন্টুকে দিরাই–শাল্লা মহাসড়কের কাজ নিয়ে কোনো লেখা বা প্রতিবেদন না করতে সরাসরি হুমকি দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক জাকির হোসেন তালুকদার।
পরদিন ৩ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির তথ্য নিয়ে D-24 TV-তে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মিন্টু। এর জেরে ওই রাতেই শুরু হয় ভয়াবহ হুমকি।

অভিযোগে উল্লেখ করা হয়, রাত ১১টা ১৯ মিনিটে তানভীর আহমদ হোয়াটসঅ্যাপ কলে ‘আগুন নিয়ে খেলছিস’ বলে ভয়ভীতি দেখান। পরে রাত ১১টা ৩২ মিনিটে মাহমুদুল হাসান জয় ফোন করে অকথ্য ভাষায় হত্যার হুমকি দেন—যার কল রেকর্ড ভিডিও আকারে সংরক্ষিত রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক অভিযোগে জানান, অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় ও পদ-পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে দিরাই–শাল্লা সড়কের কাজে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। সংবাদ প্রকাশ করায় তিনি ও তার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাংবাদিক কামরুল হাসান মিঠু বলেন, “আমি শুধু আমার পেশাগত দায়িত্ব পালন করেছি। কিন্তু এর মূল্য দিতে হচ্ছে জীবননাশের হুমকির মাধ্যমে। আমি আমার ও পরিবারের নিরাপত্তা চাই।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে দিরাই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.