1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের ভোটকেন্দ্র পরিদর্শন

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহোদয়।

রবিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশের পথ ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তাঁরা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেন।

এ সময় উপ-পরিচালক এনএসআই, শেরপুর শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মনীষা আহমেদ,
শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আব্দুল লতিফ মিয়া-সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.