1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রহিমপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও একটি মাদরাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)-এর নির্দেশনায় গত শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে একযোগে এসব দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হয়।
রহিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেওরাছড়া কেন্দ্রীয় জামে মসজিদ ৩নং ওয়ার্ডের চানপুর দক্ষিণ গ্রাম জামে মসজিদসহ ৭নং ওয়ার্ডের ১৪টি মসজিদ এবং ৯নং ওয়ার্ডের হযরত শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী মাদরাসা-মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। মোট দোয়া মাহফিল হয়েছে ১৭টি মসজিদ ও একটি মাদরাসায়।
আয়োজনটি করেন রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক এবং দুইবারের নির্বাচিত বর্তমান ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় মুসল্লি এবং সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.