1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই করে চালক হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ফরিদপুরে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ফারুক তালুকদার (৪০) কে কুপিয়ে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ভাগ্নে শামীম (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে অদ্য ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১২টা ০৫ মিনিটের দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জনতা ব্যাংকের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শামীম রাজবাড়ী সদর থানার বারইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর কোতয়ালী থানার হত্যা মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আদালতের রায়ে পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক এলাকা থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়া চালক ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে নেয় আসামিরা। পরে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরদিন নিহতের ভাই মো. হান্নান তালুকদার ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত, ফরিদপুর গত ২৯ মে ২০২৫ তারিখে মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকেই শামীম আত্মগোপনে ছিল।
গ্রেফতার শেষে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.