1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলা একাডেমিতে শোক বইয়ে কবি–সাহিত্যিকদের স্বাক্ষর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের কালো ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো দেশ। শহর থেকে গ্রাম—সর্বত্রই নেমে এসেছে গভীর নীরবতা ও শোকের আবহ। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন চলছে সারা দেশে। এই জাতীয় শোকের সময়ে কবি ও সাহিত্যিকরাও তাঁদের বেদনা প্রকাশ করছেন কবিতার পংক্তি ও শোকলিপির মাধ্যমে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি ও সাহিত্যিকদের জন্য রাখা শোক বইয়ে শোক প্রকাশ করে স্বাক্ষর করেন কবি-সাহিত্যিকরা।

কথাসাহিত্যিক ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ শোক বইয়ে লেখেন—‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ ও প্রবৃদ্ধি, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন, সংস্কৃতির বিকাশের এক মহাকাব্য। তুমি আছ বাংলাদেশের হৃদয় জুড়ে।’

এছাড়াও শোক জানিয়ে স্বাক্ষর করেন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, কবি, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার। তিনি শোক বইয়ে লেখেন—‘বেগম খালেদা জিয়া: একটি নাম, একটি ইতিহাস; তার এই চিরবিদায় বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।’

শোক বইয়ে আরও স্বাক্ষর করেন কবি মাকসুদুর রহমান টিপু, কবি শাহ মোহাম্মদ বিল্লাল, বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম, কবি জাহিদ হোসেনসহ আরও অনেক কবি ও সাহিত্যিক।

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.