1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

খুলনা বিএনপি খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গৃহবধূ থেকে রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী উল্লেখ করে খুলনা – ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ” ৮০ দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজপথে নেমেছিলেন তিনি। তার আপোষহীন নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটনোর মধ্যদিয়ে গনতন্ত্র ফিরে এসেছিল দেশে। গতকাল দুপুর ২ টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ” ৯১ – তে সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনে জনগণের অন্তরে স্থান করে নিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮৩ থেকে ২০২৫ দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন আপোস করেননি। শত নির্যাতনেও দেশ ছেড়ে যাননি। তিনি মাটি মানুষের কথা নিয়ে ভেবেছেন। দীর্ঘ সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরে মঞ্জু বলেন, বিগত সরকারের মিথ্যা মামলায় কারাগারে নির্যাতন সহ্য করেছেন তবে আপোস করেননি। তিনি হামলা মামলা ও সন্তান হারানোর শোক, সরকার পতনের আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানিয়েছিলেন। মহান এই গনতন্ত্রের মা এর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্ছু, আরিফুজ্জামান অপু, মাহাবুব কায়সার, নজরুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল শেখ জানিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, হাসান মেহেদী রিজভী, আকরাম হোসেন শমসের শমসের আলী মিন্টু, মেজবাহ উদ্দিন, রবিউল ইসলাম রবি সহ থানা, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী,সাধারণ মানুষ দোয়ায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবর রহমান।
নগর বিএনপি : এদিকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা মহানগর বিএনপি উদ্যোগে শোক কর্মসুচি পালিত হচ্ছে। গতকাল সকালে মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাচ ধারন করেন। একই সঙ্গে খুলনা মহানগরের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী শোক কর্মসুচির অংশ হিসেবে দলীয় কার্যালয় গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী শোক কর্মসুচির অংশ হিসেবে দলীয় কার্যালয় গুলোতে কোরআনখানি অনুষ্ঠিত হয়। দুপুরে কেডি ঘোষ রোডস্থ খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এছাড়া দলের পক্ষ থেকে মহানগর কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আগামী ৭ দিন একইভাবে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এসময় মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ সহ বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুরুপ খুলনা জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ৭ দিনের কর্মসুচির অংশ হিসেবে সাতদিন শোক পালনকালে খুলনা জেলা বিএনপি সকল নেতাকর্মী – সমর্থকদের কালে ব্যাজ ধারন করবেন এবং দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করতে হবে। তাৎক্ষনিক শোক বিবৃতিতে খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব ( ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ” দলীয় চেয়ারপার্সনের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসুচির আলোকে সারাদেশের ন্যায় খুলনা জেলার ৯ টি উপজেলা ও দুটি পৌরসভায় সাতদিনের শোক কর্মসুচি পালন, দোয়া ও কোরআন খতম হবে। একই সাথে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের আহবান জানানো হয়েছে। একই সাথে খুলনা মহানগর বিএনপির সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসুচি নেওয়া হবে।

মহানগর ও জেলা বিএনপির শোক : বিএনপির চেয়ারপার্সন নেগম খলেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা – পরবর্তী রাজনীতির এক অবিস্মরনীয় অধ্যায় আজ নিভে গেছে উল্লেখ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। গতকাল তিনবারের সাবেক প্রধান মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোসহীন গনতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিএনপি গভীর শোক বার্তায় এ কথা বলেছেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গনতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগনের অধিকার প্রতিষ্ঠার এক অদম্য প্রতীক। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন করাবরন ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো আপোস করেননি- এটাই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয়। খুলনা বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, নেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতীর জন্য এক অপুরনীয় ক্ষতি। তিনি ছিলেন সাধারণ মানুষের আশা- আকাংখার কণ্ঠস্বর এবং গনতান্ত্রিক বাংলাদেশের এক সাহসি পথ প্রদর্শক। আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার,দেশবাসী ও বিএনপির সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা আরো বলেন, ” মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণায় চির অম্লান হয়ে থাকবেন”। বিবৃতিদতারা হলেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা – ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা – ৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি সদস্য সচিব ( ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.