কুষ্টিয়া-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মুফতি আমির হামজা।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের সময় মুফতি আমির হামজার সঙ্গে ছিলেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন জমাদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন তিনি। কুষ্টিয়া-৩ আসনে এবারের নির্বাচনে নানা প্রার্থী ও দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।