1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফ কর্তৃক পাঁচজনকে পুশইন করা হয়েছে রবিবার ২৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার৷ রাধানগর ইউনিয়নের বিভিষণ বিওপি সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। পরবর্তীতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে ।
বিজিবি সূত্রে জানা যায়, আটক কৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিভিষণ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের হেফাজতে নেন।
আটক পুশ-ইনকৃত ব্যক্তিদের পরিচয় নিম্নরূপ—কামরুল লস্কর (৪৬), পিতা— মৃত শহিদ লস্কর; মোঃ সাদ্দাম লস্কর (২২), পিতা— কাশরুল লস্কর; মোছাঃ লিপি লস্কর (৪০), স্বামী— কামরুল লস্কর; মোছাঃ ফিরোজা (১৬), পিতা— মোঃ কামরুল লস্কর।
তাদের বাড়ি গ্রাম— জামিল ডারা, পোস্ট— খরেলা, থানা— কালিয়া, জেলা— নড়াইল। অপর একজন আটক ব্যক্তি মোঃ হায়দার সরদার (২৩), পিতা— মোঃ আশরাফুল; গ্রাম— কাটা দূরে, পোস্ট— নাইলো, থানা— মোল্লারহাট, জেলা— বাগেরহাট। ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.