1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক এর ম্যানেজারের মৃত্যু তিন অডিট কর্মকর্তা থানায় নওগাঁয় মাদকবিরোধী অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ জব্দ ​কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা কাশিয়ানীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কানাইঘাটে বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে ১৫ দিন অবস্থানের অভিযোগ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সোনারগাঁয়ে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বাংলাদেশের ভুমি ব্যবস্থাপনা মাপজোক ডিজিটালাইজ করণে জাতীয় পর্যায় রেজিস্ট্রেশন হয়েছে হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরে জনতার সংসদে এমপি প্রার্থীদের উন্নয়ন ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

শেরপুর জেলার তিনটি আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নিয়ে ‘জনতার সংসদ’ শীর্ষক বিশেষ বিতর্ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের খরমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), শেরপুরের উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে অংশ গ্রহণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, শেরপুর-১ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, শেরপুর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোঃ নুরুজ্জামান বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএএফ শেরপুরের সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন। সংলাপে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ শেরপুরের মডারেটর মাসুদ হাসান বাদল। এনডিএফ শেরপুরের উপদেষ্টা এমদাদুল হক রিপনের সঞ্চালনায় সংলাপে সংসদ সদস্য প্রার্থীরা শেরপুরকে নিয়ে তাঁদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত এনডিএফ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সংলাপে অংশ নেওয়া এমপি পদপ্রার্থীরা অভিন্ন ভাষায় বিগত স্বৈরাচারী সরকারের সমালোচনা করে বলেন, ওই সময়ে দায়িত্ব পালনকারী জনপ্রতিনিধিদের হীনমন্যতার কারণে শেরপুর জেলার কোন উন্নয়ন হয়নি। তবে আসন্ন সংসদ নির্বাচনে তাঁরা বিজয়ী হলে শেরপুর জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেলপথ স্থাপনসহ দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন, নাকুগাঁও স্থলবন্দরকে একটি কার্যকর বন্দর হিসেবে গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য শিল্প স্থাপন করা হবে।
সংলাপে এমএএফ ও এনডিএফ এর সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.