রাজধানীতে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিআইআইটি’র বোর্ড রুমে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই মতবিনিময় সভা এর উপদেষ্টা পরিষদ, বোর্ড অব ডাইরেক্টরস এবং যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিভিন্ন শাখা প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আশরাফ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর অনারারী এস এম আল-আমীন ফয়েজীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ইসলামিক স্কলারস ওস্তাদ মামুন আল আযামী। পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় উপদেষ্টাগণ যাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠা এবং পপুলার করার জন্য নানা প্রকার আইডিয়া শেয়ার করেন। এর মধ্যে অন্যতম ডিজিটাল যাকাত চালু, মসজিদে যাকাত কর্নার চালু, গালফভুক্ত দেশসমূহে কার্যক্রম চালু এবং যাকাত প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়র উপর গুরুত্বারোপ করা হয়।উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইআইটি’র মহাপরিচালক ড. এম আব্দুল আজিজ, লেখক, গবেষক ও সিনিয়ার ব্যাংকার ড. মাহমুদ আহম্মেদ, অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সৌদি আরবের রিয়াদ শাখার আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহ উদ্দিন আহম্মদ, সিনিয়ার ব্যাংকার জিয়াউল্লাহ খান, মোসাদ্দেক আলী খান, অধ্যাপক মনির হোসেন, মাওলানা ইমরান আব্দুল্লাহ, মুহাম্মদ রাজিব হোসেন, আতিকুর রহমান, হাফেজ আহম্মদ সোয়াদ বিন শহীদ এবং বোর্ড অব ডাইরেক্টরসদের মধ্যে উপস্থিত ছিলেন. মুহাম্মদ আবুল হাসানাত, মুহাম্মদ জামাল উদ্দিন, প্রিন্সিপাল মো. মঞ্জুরুল হক, প্রফেসর আয়েশা সিদ্দিকা নাঈমা, মুহাম্মদ মহিউদ্দীন, মো. শহিদুল ইসলাম এফসিএমএ, মুহাম্মদ তোফাজ্জল হোসেন, এস.এম. আরাফাত হোসেন, মুফতি আবুবকর সিদ্দিক আদদাঈ এবং মোঃ ওয়ালী উল্যাহ খান। এসময় প্রফেসর ড.আবু হানিফ খান, সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক গাজীসহ অন্যান্য শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।