1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

হযরত খান বাহাদুর আহছানউল্লা (র:) ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার 

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

শ্রেষ্ঠার এবাদত ও সৃষ্টির সেবা এই মহান ব্রতকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহছানউল্লা (র:)এর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খান বাহাদুর আহছানউল্লা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর আয়োজনে শনিবার ২৭ ডিসেম্বর সকাল ১০ টায় নলতা শরীফ প্রাঙ্গণে অভিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক শিক্ষা বিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, সাহিত্যিক,দার্শনিক,সমাজ ভাবনা সংগঠনের রূপকার আহাছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হযরত শাহাসূফী আলহাজ্ব খান বাহাদুর আহছানুল্লা( র:) এর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনারে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি এ এইচ এ মাহফুজুল হক এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, খান বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর পরিচালক মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর একরাম হোসেন, ।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আহছানউল্লা গবেষক খান বাহাদুর আহছানল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এ এফ এম এনামুল হক, সেমিনারে আলোচনায় ফরাসি অংশগ্রহণ করেনখুলনা খান বাহাদুর আহছানউল্লা ইউনিভার্সিটি উপাচার্য ডক্টর মো: আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর আহসানুল হাদী,কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসত্রপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নির্বাহী সদস্য ইকবাল মাসুদ। অনুষ্ঠানে বঙ্গীয় মুসলিম রেনেসাঁর অগ্রদূত খান বাহাদুর আহছানউল্লা (র:) এর ১৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট গবেষক ডঃ একরাম হোসেন কে খান বাহাদুর আহছানউল্লা পুরস্কার২০২৫ প্রদান করা হয়। তাকে একটি মেডেল, এক লক্ষ টাকার চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রতি দুই বছর অন্তর নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন জাতীয় পর্যায়ের এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানের শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মিশনের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ, মুর্শিদ মাওলা পীর কেবলার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।দোয়া মোনাজাত শেষে সকলে মাঝে তাবারুক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.