1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ফরিদপুর জিলা স্কুলের কনসার্ট ঘিরে সংঘর্ষ, আহত অন্তত, ২৫

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংগীতানুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্কুলটির বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দুই দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শুক্রবার রাতের আয়োজন হিসেবে র‌্যাফেল ড্র শেষে নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমসের পরিবেশনা নির্ধারিত ছিল। অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের ব্যাপক ভিড় ও উত্তেজনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়াকে কেন্দ্র করে একদল বিক্ষুব্ধ ব্যক্তি অনুষ্ঠানস্থলে ইট-পাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে অনুষ্ঠান কয়েক দফা বন্ধ রাখতে হয় এবং অনেক দর্শক ও শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি অবনতি ঘটলে জিলা স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে বিক্ষুব্ধরা সরে গেলেও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন, জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান জানান, অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে কী কারণে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ইটের আঘাতে জিলা স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠান বাতিল করা ছাড়া বিকল্প ছিল না।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া দুই দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন শুক্রবার রাতে র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ডসংগীতশিল্পী জেমসের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.