1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

 সকল জল্পনা-কল্পনার অবসান, বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার ,আশরাফ উদ্দিন বকুল

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নরসিংদী জেলার রায়পুরা-৫ আসনে দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকেই একটি মহল নিজ দলের ভেতর থেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মনোনয়ন প্রতিহত করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। এমনকি বিএনপিকে পরাজিত করার অপচেষ্টাও করা হয়। তবে সব ষড়যন্ত্র, চাপ ও অপপ্রচার উপেক্ষা করে দলীয় নীতি-নির্ধারকরা শেষ পর্যন্ত যোগ্য, জনপ্রিয় ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবেই ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের হাতে মনোনয়ন তুলে দেন।
বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, রায়পুরা উপজেলায় গত প্রায় ৩৫ বছরে হারানো বিএনপির ঐতিহ্য, সাংগঠনিক শক্তি ও গণভিত্তি পুনরুদ্ধারে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলই হতে পারেন সবচেয়ে কার্যকর নেতৃত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা, উন্নয়নমুখী চিন্তাভাবনা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বিএনপিকে নতুন করে শক্ত অবস্থানে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা দলটির।
রায়পুরা উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সর্বস্তরের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সৎ ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, এই মনোনয়নের মধ্য দিয়ে রায়পুরা-৫ আসনে বিএনপির বিজয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এখন শুধু ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন রায়পুরার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে এবং আসন্ন নির্বাচনে এই আসনটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.