1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আড়াইহাজারে আবারো ২ বাড়ীতে ডাকাতি, আহত, ১০

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

আড়াইহাজারে পৃথক দুটি বসতবাড়িতে ডাকাতির ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল  মঙ্গলবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের পাজারদিয়া গ্রামে আনোয়ার মোল্লা ও মুনসুর আলমের বাড়ীতে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে।
পুলিশ ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ব্রাক্ষন্দী ইউনিয়নের পাজারদিয়া গ্রামে আনোয়ার মোল্লার বাড়ির বাউন্ডারি গেট ও ঘরের দরজার তালা কেটে ৮—১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ সময় পরিবারের লোকজন চিৎকার দিলে তাদের উপর হামলা চালায় ডাকাত দল। এই ঘটনার পরই রাত ২ টার দিকে একই গ্রামের মুনসুর আলমের বসতঘরের কাঠের দরজা ভেঙে একই ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারি ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এদিকে খবর পেয়ে থানার ওসি তদন্ত রিপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। অপর দিকে এলাকাবাসী মাইকে ঘোষনা দিয়ে লোকজন জড়ো করে। এতে ডাকাতদল চলে যাওয়ার সময় যাকে সামনে পায় তাকেই কুপিয়ে আহত। এতে ১০ জন আহত হয়।
আহতরা হলেন, কউসার (৩৪), শামীম মোল্লা (৪৩) ও রাকিব মোল্লা (১৭), মুনসুর আলম (৪৫), তার স্ত্রী তাহমিনা (৪২), ছেলে তামীম (১৭), মেয়ে তানহা (১৩), আলী আকবর (৫০), সোহাগ (২০) ও আশরাফুল (২৩)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আড়াইহজাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাত গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.