1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঠাকুরগাঁওয়ে প্রাক-বড়দিন অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো প্রাক-বড়দিন। গত ২২ ডিসেম্বর ঠাকুরগাঁও ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্যজিৎ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মনোরঞ্জন সিং, ফাদার লাজারুস সরেন ও ফাদার ফিলিপ মুর্মু। সভায় সভাপতিত্ব করেন জনাব জনাস রায় এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব মাইকেল রায়।
অনুষ্ঠানে বক্তারা বড়দিনের তাৎপর্য, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বড়দিন কেবল খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব নয়, এটি সকল মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
প্রাক-বড়দিন উদযাপন অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টিয়ান এসোসিয়েশন, ঠাকুরগাঁও উপজেলা শাখা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.