1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ফরিদপুরে বোয়ালমারীর দস্যুতা মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংঘটিত দস্যুতা মামলার এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মনির শিকদার (৪৫)।
র‌্যাব জানায়, বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকার বাসিন্দা মোঃ সাখাওয়াত হোসেন (৪০)’এর বাড়িতে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে দস্যুরা হানা দেয়। পরদিন ২ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার দিকে ভিকটিমের মা মোছা: মেহরুন নেছা চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান।
এ সময় দেখা যায়, তিনজন মুখোশধারী দস্যু রামদা হাতে খোলা দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। তারা ভিকটিম ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে একটি স্টিলের বাক্স ভেঙে নগদ সাত লাখ টাকা এবং আনুমানিক দশ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ঘটনার পর বোয়ালমারী থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা (মামলা নং-০৪, তারিখ- ০২/১২/২০২৫) দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকায় অধিযাচনপত্র পাঠানো হয়।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২২ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে র‌্যাব-১০ (সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প) ও র‌্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার) এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকা থেকে মোঃ মনির শিকদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মনির শিকদার, পিতা- মৃত আব্দুর রহমান শিকদার, সাং- উত্তর শিবপুর, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.