1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নগরকান্দায ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই বেকারিকে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, অনুমোদনহীন রং ও কেমিক্যাল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুইটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরকান্দা উপজেলার লস্করদিয়া বাজার ও তালমা বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লস্করদিয়া বাজারের ঢাকা বেকারির মালিক মো. মনির হোসেনকে ৩০ হাজার টাকা এবং তালমা বাজারের বিসমিল্লাহ বেকারির মালিক মো. রিপনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, “নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ নগরকান্দার দুটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কারখানা দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, অনুমোদনহীন ও নিষিদ্ধ ঘন চিনি, হাইড্রোজসহ বিভিন্ন কেমিক্যাল ও রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।”

তিনি আরও জানান, এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.