1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান ৪টি ড্রেজার মেশিন অকার্যকর করা হয়।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৭ দেখেছেন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় ৪টি ড্রেজার মেশিন অকার্যকর করা এবং আনুমানিক ২০০০, মিটার ড্রেজিং পাইপ ধ্বংস করা হয়েছে।

স্থানীয়রা জানান, পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল কিছু প্রভাবশালী ভূমিদস্যুরা। গোপন সংবাদের ভিত্তিতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা বন্ধে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক মোঃ মারুফুর রশিদ খান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন,, সহকারী কমিশনার (ভূমি) সদর এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু। এসময় তিনি অভিযান পরিচালনা করলে ড্রেজিং মেশিন চালক কাউকে পাওয়া যায়নি। তবেঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ৪টি ড্রেজিং মেশিন ও ২০০০, মিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে সদর উপজেলা এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইদুজ্জামান হিমু বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভেতরে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া, সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীতে এক এক সময় অবৈধভাবে বালু উত্তোলন করা ড্রেজারের মেশিন ধ্বংস করা সহ ড্রেজার মেশিন চালককে আটক এবং ড্রেজার মালিক পক্ষ কে জরিমানা করে আসতেছি। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.