1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শিবচরে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ‘মা’, আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শিবচর উপজেলা কৃষকদলের আয়োজনে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান ওহিদ।

শিবচর উপজেলা কৃষকদলের সদস্য সচিব লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জামান মৃধা ও মাহমুদ হোসেন সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ.ডি. মাদবর, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বেপারী, রুবেল হাওলাদার, রাশেদুল ইসলাম, ফিরুজ মাতুব্বর, ইয়াসিন বেপারী, জনি মন্সি, শাকিল চৌধুরী, মোরসালিন আকনসহ শিবচর পৌরসভা কৃষকদলের সদস্য সচিব ও বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের নেতা-কর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি ধানের শীষের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কৃষকদলের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম টিপু বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।” তিনি আরও বলেন, শিবচর উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকদল কমিটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যে বাকি ইউনিয়নগুলোর কমিটিও ঘোষণা করা হবে। ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন যাঁর হাতে থাকবে, তাঁকে বিজয়ী করতে শিবচর উপজেলা কৃষকদল মাঠে থেকে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.