1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবদলের নেতা বহিষ্কার সোনারগাঁয়ে ‘এসআরএস ফ্যাশনের শুভ উদ্বোধন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বিপরীতে রোগী ৮৭,১০০ শয্যায় উন্নীত করার দাবি স্থানীয়দের অবশেষে দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর গ্রেপ্তার সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মো. নবী হোসেন হিন্দু সম্প্রদায়ের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস

সাজেকের দূর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়িদের সঙ্গে বিজিবির মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গম পাহাড়ি জনপদের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় সাজেক ইউনিয়নের আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা গন্ডাছড়া বিওপি কর্তৃক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গন্ডাছড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শামীম হোসেনের নেতৃত্বে বিওপির অন্যান্য সদস্যরা গন্ডাছড়া পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

সভায় আসন্ন নির্বাচন উপলক্ষে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয় জনগণকে অনুরোধ জানানো হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.