1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কক্সবাজার সরকারি কলেজে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

কক্সবাজার সরকারি কলেজে কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়।

এ সময় কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ উল্লাহসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মফিদুল আলম অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এছাড়া সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শেখ দিদারুল আলম, গণিত বিভাগের আমিনুল ইসলাম এবং পদার্থবিদ্যা বিভাগের মোহাম্মদ কাসেম।

অনুষ্ঠানে বক্তারা পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের মেধা, নিষ্ঠা ও একাডেমিক অবদান কলেজের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জবাবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা শিক্ষক পরিষদ ও কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.