1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নাজমুল মোস্তফার আগমনে সাতকানিয়া-লোহাগাড়ায় বিশাল মোটর শোভাযাত্রা

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিনের আগমন উপলক্ষে সাতকানিয়া উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে স্বাগত জানিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ দোহাজারী ব্রীজ থেকে ঠাকুর দীঘি পর্যন্ত সাতকানিয়া উপজেলা বিএনপির সর্বস্তেরর নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া উপজেলার কেরানীহাট আগমনে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের প্রতীক দিয়েছেন। ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করে তারেক রহমান কে উপহার দিতে হবে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ছেয়েছেন।

নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া হয়ে লোহাগাড়া উপজেলায় কর্ণেল অলি আহমেদ স্টেডিয়ামে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ উপস্থিত হবেন।

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, আবু সেলিম চৌধুরী, এড. ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএম আব্বাস,দক্ষিণ জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আবদুস সবুর । গত ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম ১৫ সাতকানিয়া -লোহাগাড়া সংসদীয় আসনের লায়ন নাজমুল মোস্তফা আমিনের নাম ঘোষণা করলে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বিএনপি নেতাকর্মী উচ্ছ্বসিত হন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.