1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণে মাদক উদ্ধার, আটক ৬

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করে ছয়জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও র্যাবের যৌথবাহিনী। ৫নং ওয়ার্ডের এক অভিযানে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা এবং ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

মাদক কারবারিরা হলো, রনি মিয়া(২২) আরমান অনিক(২৫), শামীম হাওলাদার (৩৮) মোহাম্মদ আলী (৫১) স্বপন (২৬) আমেনা বেগম (৪৫) এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। এসময় তাদের কাজ থেকে নগত চার লাখ টাকা সহ ১৭ টি মোবাইল উদ্ধার করা হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় কাশিমপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) খালিদ হোসেন মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য কাশিমপুরে স্থান নেই। তাদের অবিলম্বে এই এলাকা ত্যাগ করতে হবে। নইলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি খালিদ হোসেন আরও জানান, মাদকের বিরুদ্ধে সাম্প্রতিক প্রচারণা অব্যাহত থাকবে এবং যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা যৌথবাহিনীর এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এতে এলাকায় মাদক সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.