1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জলঢাকায় ওবায়দুল্লাহ সালাফি যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

‘খেলাধুলাই শক্তি, খেলাধুলাই মুক্তি-তারুণ্যের শক্তিতে আগামীর বাংলাদেশ’-এ স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নীলফামারীর জলঢাকার ঐতিহ্যবাহী রাজারহাট ফুটবল মাঠ। বুধবার (১০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ওবায়দুল্লাহ সালাফি যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫।

আয়োজক সূত্রে জানা যায়, অপসংস্কৃতি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মোখলেছুর রহমান মাস্টার, আমীর, জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা।
প্রধান অতিথি ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, সংসদ সদস্য পদপ্রার্থী, নীলফামারী-৩ (জলঢাকা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মনিরুজ্জামান জুয়েল, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আইডিয়াল কলেজ
মো. রকিকুল ইসলাম, চেয়ারম্যান, খুটামারা ইউনিয়ন ও সদস্য, জলঢাকা উপজেলা কর্মপরিষদ
মনোয়ার হোসেন বাবু, আমীর, খুটামারা ইউনিয়ন
সিদ্দিকুর রহমান বিপ্লব, আমীর, কাঠালী ইউনিয়ন
আলমগীর হোসেন, প্যানেল চেয়ারম্যান, কাঠালী ইউনিয়ন
আসাদুজ্জামান আসাদ, অফিস ও ক্রীড়া সম্পাদক, যুব বিভাগ, জলঢাকা উপজেলা

সভাপতিত্ব করেন জাকির হোসেন রঞ্জু, সভাপতি, যুব বিভাগ জলঢাকা উপজেলা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খুটামারা যুব বিভাগ একাদশ ও কাঠালী ইউনিয়ন যুব বিভাগ। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকসারিতে উপচে পড়া ভিড়, আর চারপাশে ‘গোল চাই গোল’, ‘জিতবে কারা-খুটামারা না কাঠালী?’-এমন স্লোগানে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন,
“খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে। সুস্থ মানসিকতা গঠন ও ইনসাফভিত্তিক সুন্দর সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”

আয়োজকদের মতে, এ টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া সংস্কৃতি জোরদার করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি ও অপসংস্কৃতি বিরোধী বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, জলঢাকা উপজেলা আয়োজিত এ টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.