1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঢাকা কেন্দ্রীয় কমিটিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ঢাকার কেন্দ্রীয় কমিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দিনব্যাপী আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। মানবাধিকারের মূল্যবোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিতে পুরো অনুষ্ঠান ছিল ব্যানার, পোস্টার, র‌্যালি ও মূলমন্ত্র প্রদর্শনে সমৃদ্ধ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম, মহাসচিব দিলীপ কুমার পাল এবং সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন মানবাধিকার রক্ষায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপরিধি বিস্তারের দিকনির্দেশনা দেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিজয়ন্নগর ও আখাউড়া উপজেলার সভাপতি–সাধারণ সম্পাদকসহ তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়ে মানবাধিকার কার্যক্রম আরও বিস্তারের বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনা সভায় বক্তারা মানবাধিকারের মর্যাদা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন—অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি, মাদক বিস্তার, সামাজিক বৈষম্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠন সর্বদা সক্রিয় থাকবে। জনসচেতনতা বাড়াতে দীর্ঘমেয়াদী প্রচারণা, কর্মশালা, প্রচারপত্র বিতরণ ও মিডিয়া ক্যাম্পেইনের পরিকল্পনাও ঘোষণা করা হয়।

সভা শেষে সদস্যরা মানবাধিকারের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন এবং অধিকার লঙ্ঘিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মানবাধিকার লঙ্ঘনে নিহত, নিপীড়িত ও বন্দীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মানবাধিকারের উন্নয়নে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.