1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিরাজগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার বেতিল বটতলা অফিসের সামনে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, বেলকুচি ও চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ ও সাধারণ নাগরিকরা এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশ গ্রহণ করেন ।

বিশ্ব মানবাধিকার দিবসের র‍্যালিটি বেতিল বটতলা সংগঠনের নিজস্ব অফিস এলাকা থেকে শুরু করে, কেজির মোড় , বেতিল বাজার প্রদক্ষিণ করে, পুনরায় বটতলা অফিস চত্বরে শেষ হয়। অনুষ্ঠানে এনায়েতপুর থানা প্রশাসন টহল টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন । পরবর্তী সময়ে মানবাধিকার বিষয়ক এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন -সাংবাদিক আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী শেখ বীর (অবঃ) সভাপতি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটি এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি ।
সার্জেন্ট মোঃ আক্তার হোসেন (অবঃ) সিনিঃ সহ-সভাপতি ।
আলহাজ্ব মোঃ বাহাদুর আলী সরকার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি। সাংবাদিক লাঞ্চ কর্পোঃ মোঃ শহিদুল ইসলাম খান,(অবঃ) সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি । সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম মানবাধিকার বিষয় সম্পাদক। সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম (আয়ান) প্রচার সম্পাদক এছাড়াও সিরাজগঞ্জ জেলা কমিটির আরও অনেক সদস্য এসময় উপস্থিত ছিলেন ।

বেলকুচি চৌহালী উপজেলা মডেল কমিটির পক্ষে উপস্থিত ছিলেন- মোঃ শহিদুল ইসলাম (সাহেল) সভাপতি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ বেলকুচি চৌহালী উপজেলা মডেল কমিটি আজীবন সদস্য ও উপপরিচালক কেন্দ্রীয় কমিটি ।
মোঃ মাসুদ রানা সাধারণ সম্পাদক এবং আজীবন সদস্য কেন্দ্রীয় কমিটি।
মোঃ মুসা শিকদার সহ-সভাপতি, মোহাম্মদ আলী তদন্ত বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল রানা প্রচার সম্পাদক, মোঃ মুনজিল সংস্কৃতি বিষয় সম্পাদক , মোঃ নাজমুল হাসান সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রী বাদল মোদক কোষাধাক্ষ এছাড়াও এ সময়ে উক্ত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, “মানবাধিকার শুধু আইনি বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মানবিক মর্যাদা, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচারের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই মানবাধিকার প্রতিষ্ঠার মূল ভিত্তি।”

এ সময় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আয়োজক সংগঠনরা জানান, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ নিয়মিত কাজ করছে এবং ভবিষ্যতেও দেশের প্রতিটি অঞ্চলে সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানটির আয়োজন করেন, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, বেলকুচি ও চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখা ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.