1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

টাঙ্গাইল জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়া বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাসানুজ্জামিল শাহিন।

বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেন এবং এই আয়োজনের জন্য টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা আউরিয়া, সাইদুর রহমান ঠান্ডু, মীরজা মাতলুবুর রহমান, এবং রফিকুল ইসলাম স্বপন (সহ-প্রচার সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া ঝিনুক।

শেষে দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন টাঙ্গাইল পুরাতন কোর্ট মসজিদের খতিব। পরে সভাপতি লুৎফর রহমান টুটুল সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.