1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শাহজাদপুরে নবাগত ওসির সঙ্গে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)-মো, সাইফুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক ঘোষণা পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ জুবায়ের হাসান এবং সিরাজগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি মোঃ নাঈম উদ্দিন সিরাজী। বুধবার দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকতার অনুকূল পরিবেশ সৃষ্টি, তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সাক্ষাৎকালে ওসি বলেন, “শাহজাদপুরে সঠিক তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সবসময় সংবাদকর্মীদের পাশে থাকবে। সমাজের সত্য চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি পেশাগত কাজে অসুবিধা হলে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধিরা সংবাদ সংগ্রহের মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও নানা চ্যালেঞ্জ সম্পর্কে ওসিকে অবহিত করেন। একই সঙ্গে অপরাধ দমন, মাদকবিরোধী উদ্যোগ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনসচেতনতা সৃষ্টিতে তথ্যবহুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা শেষে উভয় পক্ষই মত প্রকাশ করেন যে, পুলিশ প্রশাসন ও সংবাদমাধ্যমের ঘনিষ্ঠ সমন্বয় বৃদ্ধি পেলে শাহজাদপুরে শান্তি-শৃঙ্খলা আরও সুসংহত হবে এবং নাগরিকরা আরও দ্রুত ও নির্ভরযোগ্য তথ্যসেবা পাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.