1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন

গাজীপুরের জেলা প্রশাসকের কাপাসিয়া উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন কাপাসিয়া উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন । সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কাপাসিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, থানা পুলিশ, কাপাসিয়ায় কর্মরত ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসকের সাথে উপস্থিত বিভিন্ন কর্মকর্তাদের পরিচয় পর্ব শেষে তাদের সমস্যা ও সমাধান নিয়ে তিনি মতামত ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়বদ্ধতার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নির্বাচন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রত্যেককে যথাযথ ভূমিকা পালনে সচেষ্ট হতে তাগাদা দেন। কাপাসিয়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশকে যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে বলেন। এছাড়া উপজেলা সদরের বাসাবাড়ির বর্জ্য অপসারণ ব্যবস্থা, পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ, ফসলী জমি রক্ষা, মাদকমুক্ত কাপাসিয়া গড়া, উঠতি বয়সী ছেলেদের মোটরবাইকে অবাধ বিচরণ ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তথ্য অধিকার নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য সুবিধাজনক স্থানে একটি সরকারি জায়গার ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
এর আগে জেলা প্রশাসক নিয়ম মাফিক কাপাসিয়া সদর তফসিল অফিস পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. বেলাল হোসেন সরকার, উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার জান্নাতুল ফেরদৌসী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাকিল আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মো. মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. জিয়া উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.