1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বেগম রোকেয়া দিবসে পলাশের শাহানা পারভীন ‘সর্বশ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩ দেখেছেন

সমাজ উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পলাশ উপজেলার সর্বশ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছেন শাহানা পারভীন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহানা পারভীনের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার সুধীজন।

সম্মাননা প্রাপ্ত শাহানা পারভীন পলাশ উপজেলার গড়পাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীন ও মনোয়ারা বেগমের কন্যা। দীর্ঘদিন ধরে তিনি পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে আসছেন। সমাজে তার ইতিবাচক ভূমিকা বিশেষভাবে বিবেচনায় এনে তাকে এ মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অদম্য নারীরা সমাজ পরিবর্তনের অগ্রদূত। তাদের সাফল্য অন্য নারীদের অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে যেতে।” শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শাহানা পারভীনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.