1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বাদ আসর কালিগঞ্জ উপজেলা বিএনপির অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কালিগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খাইরুল আলম, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, সাবেক সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আল মামুন এছাড়া উপজেলার বারোটি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হোসাইন, খতিব, কালিগঞ্জ উপজেলা জামে মসজিদ।
কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন—হাফেজ মাওলানা হাবিবুর রহমান, ইমাম, বসন্তপুর শাহী জামে মসজিদ, মাওলানা ফারুক হোসেন শামীম, ইমাম, কালিগঞ্জ থানা জামে মসজিদ, হাফেজ মোঃ জহুরুল ইসলাম, মোয়াজ্জেম, কালিগঞ্জ থানা জামে মসজিদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.