ফরিদপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবদুত তাওয়াবের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার শহরের নীলটুলি এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সাথে মতবিনিময় করা হয়।
কর্মসূচিতে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।