1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নলডাঙ্গায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নাটোরের নলডাঙ্গা উপজেলা নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (UNO) জনাব আল এমরান খানের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ই ডিসেম্বর ২০২৫ইং রোজ রবিবার সকাল এগার ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত নির্বাহী কর্মকর্তা (Uno)  কে স্বাগত জানান অতিথিরা।
সভায় বক্তারা নলডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন, সেবা প্রদান দ্রুততর ও আধুনিকায়নসহ জনগনের প্রত্যাশা ও প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন। বীর মুক্তিযুদ্ধারা স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার পাশাপাশি  আগামী  প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর বিষয়ে ইউএনওর সহযোগিতা কামনা করেন।

ননবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান খাঁন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন নলডাঙ্গার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি দ্বায়িত্ব পালন করবেন। সবার সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি দক্ষ, সেবা মুখী, স্বচ্ছ প্রসাশন গড়ে তোলা সম্ভব নলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
এসময় সাংবাদিক এম জহিরুল ইসলাম বলেন, উপজেলার সকল সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিচিত সভায় মোঃ আশিকুর রহমান সহকারী কমিশনার (ভূমি), নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ডাঃ মোঃ জুনায়েদ হোসেন লেনীন, মোঃ হাসিবুল হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ আছাফুল ইসলাম সিদ্দিকী ইউডিএফ, পরিসংখ্যান বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেহেনা পারভিন,
সাবেক সভাপতি ( নলডাঙ্গা পৌর বিএনপি) এম এ হাফিজ প্রমুখ।

উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ কারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইউএনওর প্রতি শুভকামনা জানান এবং নলডাঙ্গা উপজেলার উন্নয়নে যেকোন উদ্যোগে সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.