1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শার্শায় গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয়  নেশাজাতীয় সিরাপ আটক  মুলাদি থানার কাজিরচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও রূপালী ব্যাংকের ম্যানেজারচলে গেলেন না ফেরার দেশে মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় শ্বশুরকে পিটিয়ে যখম করেছে পুত্রবধূ গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জে ধামগড় পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টঙ্গীতে ৫৭ নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর মহানগরের টঙ্গী থানা ৫৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক, ৫৬ নং ওয়ার্ড যুবদল। সভাপতিত্ব করেন মোঃ সেলিমুজ্জামান কালু, সাংগঠনিক সম্পাদক, ৫৭ নং ওয়ার্ড যুবদল। অনুষ্ঠানটি আয়োজনে ও সর্বাত্মক সহযোগিতা করেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন মন্ডল।
উপস্থিত ছিলেন, মোঃ হাবিব মোল্লা, সাধারণ সম্পাদক, ৪৮ নং ওয়ার্ড যুবদল; আবুল হোসেন, সভাপতি, ৫৬ নং ওয়ার্ড যুবদল; সহ-সভাপতি, ৫৬ নং ওয়ার্ড যুবদল; মোহাম্মদ ফয়সাল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক, ৪৮ নং ওয়ার্ড যুবদল; মোঃ কুদ্দুস, ৪৫ নং ওয়ার্ড যুবদল; মোঃ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক, ৫৬ নং ওয়ার্ড যুবদল; মোহাম্মদ কাজী শাহীন, মোহাম্মদ সজিব হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর জিসাস; মোহাম্মদ সাজিব হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর জিসাস; মোঃ মহসিন, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর জিসাস; আবুল কালাম, সদস্য সচিব, কৃষক দল, টঙ্গী পূর্ব থানা। ওয়াদুদ, মোঃ জিয়া, যুবদল; মোঃ নজু, যুবদল; মোহাম্মদ নজরুল, যুবদল; মোঃ রাজু, যুবদল। বক্তারা বলেন, “আমরা খালেদা জিয়াকে ‘মা জননী’ বলে ডাকি। ১৮ কোটি মানুষের অভিভাবক তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এবং আছেন-এই জাতির আশার বাতিঘর। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমরা সবাই দোয়া করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থতা দান করেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা সফল করেন।”দোয়া পরিচালনা পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ, মুফতি মোফাজ্জল হোসেন। বক্তারা সারা বাংলাদেশের মানুষ, স্থানীয় জনগণ এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। দোয়া শেষে তবারক ও মিষ্টি বিতরণ করা হয়। আয়োজকরা আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.