1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বেলকুচিতে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল 

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

‎সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ২ নং রাজাপুর  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত কদমতলী গ্রামের উত্তর পাড়া জামে মসজিদে এশার নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম মন্ডল,  সাবেক সহ-ক্রীড়া সম্পাদক, বেলকুচি কলেজ ছাত্র সংসদ।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বণি আমিন,সাবেক সদস্য সচিব, বেলকুচি উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আতাউর রহমান,সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি, এস.এম জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি বেলকুচি উপজেলা যুবদল, অনুষ্ঠানটির আয়োজন করেন,কদমতলী গ্রামের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জিবন ধরে তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে,তার জিবন যৌবন সব কিছু বিসর্জন দিয়েছেন। তিনি আমাদের মাতৃতুল্য তাহার অসুস্থতার জন্য আল্লাহপাকের কাছে ফরিয়াদ করি, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন।  উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে দোয়া করা হয়।  দোয়া শেষে সবার মাঝে মিষ্টি বিতরন করা হয়।
‎উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ হাসান প্রাং, সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল রাজাপুর ইউনিয়ন শাখা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গ্রামের সন্মানিত ব্যক্তিবর্গ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.