ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে তরুণ প্রজন্মের অহংকার, সৎ, সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী এডভোকেট এটিএম মাহবুব উল আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছেন। ছাত্র রাজনীতি এবং জনস্বার্থের আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্ব তাকে এলাকায় জনপ্রিয় করে তুলেছে।
এডভোকেট এটিএম মাহবুব উল আলম তার তারুণ্যকে ব্যয় করেছেন ন্যায় ও বৈষম্য দূর করার সংগ্রামে। তিনি বহুলালোচিত ছাত্র ও নাগরিক আন্দোলনে ময়মনসিংহে সর্বোচ্চ নেতৃত্ব প্রদান করেছেন।জুলাই ২৪ আন্দোলনের ময়মনসিংহ জেলার সর্বোচ্চ নেতৃত্ব: তিনি জুলাই ২৪ (কোটা আন্দোলন)-এর অন্যতম প্রধান নেতা হিসেবে ময়মনসিংহ জেলার নেতৃত্ব দেন।
২০১৮ কোটা সংস্কার আন্দোলন: এই আন্দোলনের সময় তিনি ময়মনসিংহ জেলার আন্দোলনকারী নেতা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার অন্যতম বিপ্লবী ছিলেন।
ছাত্র আন্দোলনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও এটিএম এডভোকেট এটিএম মাহবুব উল আলম একজন সক্রিয় ও প্রভাবশালী নেতা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): তিনি এনসিপি-এর ময়মনসিংহ জেলা শাখার অন্যতম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনলবর্ষী বক্তা: তিনি একজন সৎ, সাহসী, যোগ্য ও অনলবর্ষী বক্তা হিসেবে পরিচিত, যিনি নির্ভীকভাবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন।
তরুণ এই নেতা মনে করেন, গতানুগতিক রাজনীতির বাইরে এসে সৎ ও প্রতিবাদী তারুণ্যের হাতেই এলাকার ভবিষ্যৎ সুরক্ষিত। তিনি জনসেবা এবং ময়মনসিংহ-৭ আসনের সামগ্রিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে আগ্রহী। তার মনোনয়ন প্রত্যাশার মূল ভিত্তি হলো সৎ সাহস ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব। তিনি বলেন-আমি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সারাজীবন প্রতিবাদ করে এসেছি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি এলাকার মানুষের কাছে একটি বৈষম্যহীন সমাজ এবং স্বচ্ছ প্রশাসন উপহার দিতে চাই। শাপলা কলি প্রতীক নিয়ে আমি ত্রিশালের মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত।” এডভোকেট এটিএম মাহবুব উল আলম ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে তরুণ নেতা হিসাবে মনোনয়ন প্রত্যাশা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট ময়মনসিংহের বিজ্ঞ আইনজীবী, এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট এটিএম মাহবুব উল আলম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ত্রিশালের সর্বস্তরের মানুষের অধিকার বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে নিজেকে একজন মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।তিনি জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম ময়মনসিংহে জোরদার ও গতিশীল রেখেছেন। সাধারণ ভোটারদের মতে- একজন সৎ,দক্ষ,পরিশ্রমী মেধাবী তরুণ জনবান্ধব নেতা হিসাবে ত্রিশালের আসনটি এনসিপির দখলে রাখতে জনপ্রিয় এই নেতার জনপ্রিয়তাকেই ভরসা করছেন তৃর্ণমুলের নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের ভোটাররা।
ত্রিশাল জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ত্রিশালে জাতীয় নাগরিক পার্টি কে এক নতুন মেরুকরণ করে বীজ রোপন করে চলছেন এই নেতার রাজনৈতিক কর্মদক্ষতার আলোকে, জাতীয় নাগরিক পার্টির রাজপথের কর্মী,এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম সিপাহসালা এডভোকেট মাহবুব। কেন্দ্রীয় রাজনীতি থেকে দিক নির্দেশনার মাধ্যমে ত্রিশাল জাতীয় নাগরিক পার্টি কে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে চলছেন এই নেতা, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত চাঙ্গা রয়েছে ত্রিশাল জাতীয় নাগরিক পার্টি। সুতরাং এবার এ আসনে এডভোকেট মাহবুব কে এনসিপির মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয় নিয়ে আসনটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উপহার দিতে পারবেন বলেও স্থানীয় নেতাকর্মীরা মত পোষণ করেছেন।
সুত্র জানিয়েছে- জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম,সদস্য সচিব আখতার হোসেন,মুখ্য সংগঠক সার্জিস আলম এর গুডবুকে ময়মনসিংহ -৭ (ত্রিশাল) আসনে এডভোকেট মাহবুব উল আলম রয়েছে এমন সংবাদে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এডভোকেট মাহবুব উল আলম বলেন, এমপি হতে নয় জাতীয় নাগরিক পার্টি করি জুলাইগণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপির হয়ে নির্বাচনে লড়াই করতে চাই।
তিনি আরও বলেন, ময়মনসিংহ -৭(ত্রিশাল) এলাকার জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আমাকে এবার এ আসনে দেখতে চান। এ চাওয়া আমার একার না, এ চাওয়া ত্রিশালবাসীর।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা বলেন, পার্টির হাইকমান্ড যদি আমাকে এ আসনে মনোনীত করেন ত্রিশাল বাসীকে সাথে নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ আসন উপহার দিতে চাই।সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সব শেষ দল যে সিদ্ধান্ত নিবেন এবং যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন সেটা মেনে নিয়েই শাপলা কলির জয়ের লক্ষ্যে কাজ করে যাবো।
তিনি বলেন, ‘মানুষ আমাকে ভালোভাবে নিয়েছে, তারা আমাকে বিশ্বাস করেছে। আশা করছি এই বিশ্বাসের প্রতিফলন আমার বিজয়ের মাধ্যমে ঘটবে। এটিএম মাহবুব জানান-আমি কাউকেই বাদ দিতে চাই না,দ্বিধাবিভক্তি চাই না, আর এটা কখনোই ভালো কাজ না। সর্বস্তরের সাধারণ নাগরিকদের নিয়ে আমি ত্রিশালের উন্নয়ন করতে চাই, তাদের সেবা দিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।
তিনি তার নির্বাচনী এলাকা ত্রিশালের সার্বিক উন্নয়নের আধুনিকতায় রূপ দিতে স্থানীয় বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবসমাজ কে খেলাধুলার পরিবেশ সৃষ্টিতে মাঠ স্থাপন এবং রাস্তাঘাটের উন্নয়নসহ পুরোনো ঈদগাহ মাঠগুলোকে আধুনিকরণ করন, নিরক্ষরতা দূর করার জন্য গণশিক্ষা কার্যক্রম চালু, আধুনিক চিকিৎসা কেন্দ্র স্থাপনসহ যা যা করণীয় তাই করার পরিকল্পনা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।
এটিএম মাহবুব উল আলম আরো বলেন আমি এই ত্রিশাল এলাকার ছেলে, এলাকার মানুষের আস্থা এবং সমর্থন পেয়েছি বলেই আগামী ত্রয়োদশ জীতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেই নির্বাচন করবো। ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের জনগণের কাছে তিনি দোয়া, সমর্থন এবং ভালোবাসা ও সহযেগীতা প্রত্যাশা করেন।