1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রেস কাউন্সিল পদক পেলেন চার সাংবাদিক-দুই প্রতিষ্ঠান

  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৬৪ দেখেছেন

নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২৩ পেয়েছেন চার সাংবাদিক ও দুই প্রতিষ্ঠান। এর মধ্যে আজীবন সম্মাননা (মরণোত্তর) পদক পেয়েছেন দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূর জাহান।

এরপর প্রতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিল পদক ঘোষণা করা হয় ভোরের কাগজের নাম। সম্মাননা গ্রহণ করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। এছাড়া, আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয় দৈনিক কক্সবাজার পত্রিকাকে। এর সম্পাদক ফাতেমা জাহান এই পদক গ্রহণ করেন।
এবার গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে প্রেস কাউন্সিল পদক পেয়েছেন সময় টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি শিকদার জামী হোসেন। উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ইকবাল হোসেন। এছাড়া, নারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার ঝর্ণা মনি।

বুধবার (২৯ মে) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রেস কাউন্সিল পদক-২০২৩ প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ পদক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

প্রতিবছর সাধারণত সাত ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হলেও এ বছর ছয় ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হলো। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা ক্যাটাগরিতে দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূর জাহানের নাম ঘোষণা করা হয়। নূর জাহান ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তার হয়ে মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তারই মেয়ে সাংবাদিক নূর জাহা ফ্লোরা নাসরিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.