1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়ার গাবতলীতে নাইট শর্টপিস ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের দক্ষিণ পার-রানীর পাড়া রংধনু যোদ্ধা ক্লাব কর্তৃক আয়োজিত (৩০ নভেম্বর ২৫ ) রবিবার সন্ধ্যায় স্থানীয় স্কুল মাঠ প্রাঙ্গণে নাইট শর্টপিস ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা গৃহ নির্মাণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম  পাতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য শফিউল আলম  শাফি ।
উক্ত ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “যেকোনো খেলা শুধু বিনোদন নয়, এটি সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও যুবসমাজকে সুস্থ ধারার সঙ্গে যুক্ত রাখার একটি শক্তিশালী মাধ্যম। এ ধরনের আয়োজন মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে উৎসাহিত করে। শুধু একটি খেলা নয়, এটি আবেগ, উৎসাহ ও ঐক্যের প্রতীক। গ্রাম হোক বা শহর, ক্রিকেট বা ফুটবল মাঠে নামলেই দেখা যায় সব বয়সী মানুষের উচ্ছ্বাস। সন্ধ্যার পর floodlight-এর আলোয় যখন বল গড়িয়ে চলে, তখন দর্শকের হৃদয়ও ছুটে চলে খেলোয়াড়দের সঙ্গে।
এ খেলায় যেমন থাকে প্রতিযোগিতা, তেমনি থাকে সৌহার্দ্য। স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট শুধু বিনোদনই নয়, যুবসমাজকে সৃজনশীলতায় উৎসাহিত করে এবং মাদক-সহ অন্যান্য অপরাধ থেকে দূরে রাখে।
খেলার মাধ্যমে যেমন সুস্থ শরীর গড়ে ওঠে, তেমনি গড়ে ওঠে একতা ও বন্ধুত্ব। তাই প্রতিটি এলাকায় নিয়মিতভাবে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন প্রয়োজন। এতে গড়ে উঠবে সুস্থ, সবল ও সচেতন এক প্রজন্ম।

পরিশেষে গাবতলীর প্রত্যন্ত অঞ্চলে গাবতলী ও শাজাহানপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং এলাকার উন্নয়নের জন্য এলাকাবাসীর পাশে থেকে যুবসমাজের যে উদ্যোগ আগামীতে এই তারুণ্যের শক্তিকে এগিয়ে নেয়ার উদাত্ত আহবান জানান এবং বাংলাদেশের যেকোন অপশক্তিকে রুখে দিতে সর্বদা সবসময় প্রস্তুত বগুড়া জেলা যুবদল ।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সুমন, মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান শম্ভু, সদস্য সচিব উজ্জল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সদস্য মহিন মিজান, শহর যুবদলের দপ্তর সম্পাদক সজল হাসান, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার হোসেন সাকিব, জেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান, মিডিয়া সেল মিনহাজ, সুজন মাহমুদ, মহিষাবান ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব, ৬নং ওয়ার্ডের যুবদল সভাপতি আশাদুল ইসলাম, ওয়ার্ড ছাত্রদলের ফারদিন, রবিউলসহ বিএনপির সকল অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল  খেলায় অংশগ্রহণকারী দুই দল হলো দ্যা অল স্টারস বনাম ডার্ক নাইটস। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। খেলা দেখতে শত শত দর্শক মাঠে ভিড় করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.