1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রেজুলেশন ছাড়াই ৪০ লাখ টাকা তুলে আত্মসাৎ—ইয়াকুবীয়া স্কুলের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক অভিযুক্ত

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের তহবিল থেকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি রফি নেওয়াজ খান রবিন এবং প্রতিষ্ঠানটির বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহাদৎ হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রহমান নগরের বাসিন্দা মহিউদ্দিন রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, বাদীর মেয়ে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এই সুযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ের তৎকালীন সভাপতি রবিন এবং প্রধান শিক্ষক শাহাদৎ প্রতিষ্ঠানের প্রিমিয়ার ব্যাংকের হিসাব নম্বর থেকে ২০২২ সালের ৩১ আগস্ট কমিটির রেজুলেশন ছাড়াই জনৈক ইউসুফ আলীর সহযোগিতায় প্রতারণার মাধ্যমে ৪০ লাখ টাকা উত্তোলন করেন। কিন্তু উন্নয়ন কাজের নামে কোনো ব্যয় না করে সেই অর্থ ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।

এ ছাড়া ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি কোনো অনুমোদন বা কমিটির সিদ্ধান্ত ছাড়াই প্রধান শিক্ষক শাহাদৎ হোসেনের নামে ব্যক্তিগত দেখিয়ে ৩৫ লাখ টাকা দিয়ে (ঢাকা-মেট্টো-চ-১২-৩৭৩৫) একটি মাইক্রোবাস ক্রয় করা হয়। বাদী পক্ষের দাবি, এই ক্রয়ও ছিল বিদ্যালয়ের তহবিল আত্মসাতের অংশ।

অভিযোগ আমলে নিয়ে আদালত ঘটনাটির তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। আগামী ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.