বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকের এই তত্ত্বাবধায়ক সরকার আগামী চতুর্থ ১০ তৃতীয় ১০ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে চতুর্থ ১০ নির্বাচন আগামী, আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচন হবে
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত ম্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, অবসর প্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশ সহ সহ জেলা ও উপজেলার পর্যায়ের অবসর প্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।