1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ভোলা-২ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

জাতীয় ক্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমের ধানের শীষ প্রতীকের পক্ষে জোরদার প্রচার–প্রচারণা চলছে।
আজ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে সমর্থন চান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

প্রচারণায় অংশ নেন ভোলা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও বোরহানউদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি এবং জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি খালেদা খানম। একইসঙ্গে উপস্থিত ছিলেন ভোলা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি।

এছাড়াও প্রচারণায় অংশ নেন—মোঃ শেখ সাদী হাওলাদার, সভাপতি, কাচিয়া ইউনিয়ন বিএনপি মোঃ সিরাজ কাজী, সাংগঠনিক সম্পাদক, কাচিয়া ইউনিয়ন যুবদল হাশেম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক, কাচিয়া ইউনিয়ন যুবদল হেলাল উদ্দিন রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক, কাচিয়া ইউনিয়ন যুবদল মতিন মিয়া, সাধারণ সম্পাদক, কাচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, কাচিয়া ইউনিয়ন যুবদল সিরাজ মুন্সি, সিনিয়র সভাপতি, কাচিয়া ইউনিয়ন যুবদল বির হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কাচিয়া ইউনিয়ন যুবদল রাসেল সরকার, সভাপতি, কাচিয়া ইউনিয়ন যুবদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

নেতাকর্মীরা জানান, জনগণের সমর্থন অর্জনে তারা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ, প্রচারণা ও মতবিনিময় সভা করেছেন। তারা আগামী জাতীয় ক্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান এবং নির্বাচিত হলে তিনি ভোলা-২ আসনের মানুষের পাশে থেকে উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.