1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দোয়ারাবাজার সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।  গত শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজে সমিতির সাধারণ সম্পাদক ছায়াদ মিয়ার সঞ্চালনায় সমিতির সভাপতি শমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি’র) সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সামছুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হোসনা বেগম প্রমুখ।বক্তারা বলেন, “শিক্ষা জাতির শ্রেষ্ঠ সম্পদ। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান শুধু তাদের আত্মবিশ্বাসই বাড়ায়নি বরং অন্যদেরও অনুপ্রাণিত করে।” তারা সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির এমন প্রশংসনীয় উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। শিক্ষা ও সমাজ কল্যাণে সেবার মানোন্নয়ন বাড়াতে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান বক্তারা।আরও বক্তব্য রাখেন মোহনলাল দাস মৃদুল, আব্দুল হান্নান, উপজেলা প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন, মাও. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ অসীম মোদক, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা জামায়াতের আমীর হারুন রশীদ, মহিতোষ মজুমদার বসু, ফখর উদ্দিন প্রমূখ । পরিশেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক ও বৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.