1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সাহিদা আহসানের অপরাজিতা অ্যাওয়ার্ড অর্জন

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

গ্লোবাল স্টার কমিউনিকেশন প্রদত্ত এবং এটিএন বাংলা নিবেদিত ‘এটিএন বাংলা অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছেন খ্যাতিমান মেকআপ আর্টিস্ট ও ট্রেইনার সাহিদা আহসান। নারীর ক্ষমতায়ন ও নারীর সার্বিক অগ্রগতিকে সম্মান জানানোর উদ্দেশ্যে এ বছর প্রথমবারের মতো এই সম্মাননা সূচনা করে প্রতিষ্ঠানটি।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি চার তারকা হোটেলে আড়ম্বরে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ২০ জন নারীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মেকআপ আর্টিস্ট অ্যান্ড ট্রেইনার ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান সাহিদা আহসান। তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা এবং ‘হাল ছোড়োনা বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মাহজাবীন। এসময় অ্যাওয়ার্ড প্রদান মঞ্চে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ এবং জনপ্রিয় চিত্রনায়ক সাকিল খান।

উল্লেখ্য, সাহিদা’স বিউটি ওয়ালেট-এর কর্ণধার সাহিদা আহসান আন্তর্জাতিক সনদপ্রাপ্ত একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি তিনি প্রতি বছরই আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে বিশেষ মেকওভার মাস্টারক্লাসের আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.