1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব : মজিবুর রহমান সরোয়ার

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সাবেক মেয়র এ্যাড: মজিবর রহমান সরোয়ার বলেছেন, গত  ৭ নভেম্বর ঐতিহাসিক দিন আমাদের দেখিয়েছে, শ্রমিকদের ঐক্য ও সংগ্রাম পরিবর্তন আনে। আজ আমরা সেই ঐতিহ্যকে মনে করি এবং প্রতিশ্রুতি দিই – শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিন্ত করতে আমরা কখনোও পিছিয়ে থাকব না। আজ খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমাদের দায়িত্ব হলো তাদের সংগঠন শক্তিশালী করা, তাদের কল্যানে উদ্যোগী হওয়া এবং তাদের কষ্ট ও সমস্যার প্রতি সব সময় সংবেদনশীল থাকা। অনুষ্ঠানে বিশেষ বক্তা চেয়ারম্যানের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এ্যাড: শামসুর রহমান শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, সংহতি ও সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকরা নিজ অধিকার অর্জন করতে পারে। বর্তমান পরিস্থিতিতে শ্রমিকরা নানা ধরনের সমস্যার মুখোমুখি : কম মজুরি, অস্থির কাজের পরিবেশ, নিরাপত্তাহীনতা। আমরা এ পরিস্থিতি বদলাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা – ৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য ছাত্র- শ্রমিক ঐক্য অপরিহার্য। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী, নিরাপদ এবং সন্মান জনক কর্মপরিবেশ নিশ্চিন্ত করা, যাতে প্রতিটি শ্রমিকের দীন- দরিদ্র পরিবারও উন্নতির পথে এগোতে পারে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, কেন্দ্রীয় পাট শ্রমিকদলের সভাপতি সাঈদ আল নোমান এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, শ্রমিক দলের সহ সভাপতি ও খুলনা বিভাগীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক মতিউর রহমান ফরাজী, কেন্দ্রীয় শ্রমিকদলের সহ সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, শ্রমিক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ ও শ্রমিক দলের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল। জনসভায় সভাপতিত্ব করেন, শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দ্ধীন মুহাম্মাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলমগীর তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস সহ বিএনপির মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক , শ্রমিকনেতৃবৃন্দ
ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.