সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বুধবার টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে উপজেলা স্বাথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও শ্যনগর পৌর প্রসাশক, রাশেদ হোসাইন, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক সহকারী কর্মকর্তা মিনা হাবিব,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, গ্রাম ডাক্তার সমিতির সভাপতি আকবর হোসেন, এনজিও প্রতিনিধী আল ইমরান সহ স্বাথ্যকর্মীবৃন্দরা।
এ সময় প্রধান অতিথি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন,মাস ব্যাপী এ কর্মসৃচীতে আমাদের স্বাথ্য কর্মী,ডাক্তার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও জনপ্রতিনিধা ব্যাপক সহযোগিতা করেছেন,যার কারনে শ্যামনগর উপজেলাতে প্রায় ৯৫ ভাগ বাচ্চাদের টাইফয়েড টিকা প্রদান করা সম্ভব হয়েছে, এ সময় তিনি এ কার্য্যক্রমে সহযোগিতাকারী সকল কে ধন্যবাদ জানান।
ভবিষ্যত প্রজম্মকে সুরক্ষিত রাখতে সরকারের এধরনে উদ্যোগকে বক্তারা সাধুবাদ জানান।
এ সময় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিসেফ এর প্রতিনিধী ডাঃ রাশেদ মৃধা।