1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বিএনপির জনগণকে রক্ষা করবে: মান্না

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। আওয়ামী লীগের নাশকতা ও দমন-পীড়নের বিরুদ্ধে আমরা জনগণের পাশে থাকব।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিপুদী চত্বরে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে মান্নান বলেন, “আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়ে এখন ভয়-ভীতি আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে এক ইঞ্চি পিছিয়ে যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে, থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, নিজাম-উদ্দিন, হারুন-অর-রশিদ মিঠু, নোবেল মীর, সাদিকুর রহমান সেন্টু, আরিফ হোসেন বাবু, সোহেল রানাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.