ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নামে দেশবিরোধী ষড়যন্ত্র, অবৈধ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনসহ সকল অপচেষ্টা প্রতিহত করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সাতকানিয়া উপজেলার কেরানীহাটসহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক জামাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নূরুল কবির ও এহসানুল মৌলা, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, সাবেক প্রচার সম্পাদক আবুল কাসেম, সাবেক যুব বিষয়ক সম্পাদক দিদারুল হক চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর আবু, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি নেতা তসলিম উদ্দিন, হারুনুর রশীদ, আবু ছালেহ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরমান, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রাসেদ, ঢেমশা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন সিকদার, সদস্য সচিব আবুল কালাম আজাদ, ফজল কবির মেম্বার, আবুল ফয়েজ, নূরুল কবির, আবদুল মজিদ, মোস্তাক আহমদ, হারুন রশীদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তাক, ছদাহা ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম, হেলাল উদ্দিন, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ ইউসুফসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উপজেলা যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল, ইকবাল হোসেন রুবেল, কামাল হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সানি, তারেক হোসেন, জে. এম. বেলাল উদ্দিন, জমির উদ্দিন, মোহাম্মদ নোমান, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, মোহাম্মদ সৌরভ, জাবেদ হোসেনসহ আরও অনেকে অংশ নেন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী মিয়া, সদস্য আবদুর রহমান, আবু সাঈদ রাসেল, মোক্তার হোসেন, মোহাম্মদ সাকিব এবং পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ মিজানও উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা ছাত্রদলের আনিসুর রহমান আনাস, মোহাম্মদ তোহা, মোহাম্মদ আরফাত, ফরহাদ উদ্দিন, জাফর আহমদ চৌধুরী কলেজ শাখার আহ্বায়ক মোহাম্মদ জিমান, আজিমুর রহমান আজিম, মীর মোহাম্মদ আসিফ, মোহাম্মদ রাকিব, এহছান, আবদুল্লাহ, ও সিফাতসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের অবৈধ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলন চালিয়ে যাবে।