1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গনমিছিল

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড আমির কমপ্লেক্সের সামনে থেকে এ ঐক্যবদ্ধ নির্বাচনী গণসংযোগ ও গনমিছিল শুরু করে বিএনপি। এরপর সংসদীয় এলাকার বিভিন্ন সড়কে বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা-১৮ আসনে দলের মনোনয়ন প্রত্যাশীরা।গনমিছিল ও নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্হানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান গনমিছিলের পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
বৃহত্তর উত্তরার উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনী গণসংযোগ ও গনমিছিলে অংশ নেন। গনমিছিলটি উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড আমির কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে হাউজিং বিল্ডিং এলাকা প্রদক্ষিণ করে জমজম টাওয়ার এর সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.