1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোল বোমাসহ ৩ যুবক আটক

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস ধরে ঘরটি ভাড়া নিয়ে ওই তিন যুবক বসবাস করছিলেন। বাড়ির মালিক সৌদি আরবে অবস্থান করছেন। প্রতিবেশীরা জানান, তারা খুব একটা বাইরে বের হতেন না এবং কারও সঙ্গে মিশতেন না। আজ হঠাৎ পুলিশ এসে ঘর থেকে বিপুল পরিমাণ হাতবোমা ও পেট্রোলবোমা উদ্ধার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন উপলক্ষে একটি মহল নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বোমা তৈরির সময় একজন যুবকের ডান হাতে গুরুতর জখম হয়। আটক তিনজন হলেন— টাঙ্গাইলের আলতাফের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুরের নুর মোহাম্মদের ছেলে রাকিব (২৪) এবং সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (২৮)।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বোমা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.